ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি একাকিত্বে ভোগেন : জরিপ

বিশ্বের প্রতিটি মানুষই কোন না কোনভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কেউ একাকি নন। তবে অনেকেই নিজেকে একাকি মনে
  • আপলোড সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪২ সময়
বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি একাকিত্বে ভোগেন : জরিপ ছবি : সংগৃহীত
বিশ্বের প্রতিটি মানুষই কোন না কোনভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কেউ একাকি নন। তবে অনেকেই নিজেকে একাকি মনে করে থাকেন। যদিও বিশ্বের অর্ধেক মানুষ মনে করেন তারা একা নন। ২০২৩ সালের শেষের দিকে ১৪২টি দেশে জরিপ চালিয়ে এমনই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মেটা-গ্যালাপ। সংস্থাটির মতে, বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীরা বেশি একাকীত্বে ভোগেন।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ মনে করেন তারা একা নন। বেশি একাকীত্বে ভুগেন ৩৯ শতাংশ, আর কিছুটা একাকীত্বে ভুগেন ২০ শতাংশ মানুষ।

নারী ও পুরুষদের মধ্যে তুলনামূলক হিসেবে মেটা-গ্যালাপ জানায়, বাংলাদেশের ৩৭ শতাংশ পুরুষ একাকীত্বে ভোগেন। কিছুটা একাকী পুরুষের সংখ্যা ১৯ শতাংশ। নিজেদের একাকী মনে করেন না বাংলাদেশের ৪২ শতাংশ পুরুষ। আর বাংলাদেশের ৪০ শতাংশ নারী একাকীত্বে ভোগেন। কিছুটা একাকীত্বে থাকেন ২০ শতাংশ নারী। এছাড়া নিজেদের একাকী মনে করেন না বাংলাদেশের ৩৮ শতাংশ নারী।

গবেষণা সংস্থাটি বলছে, বিশ্বের ১৪২টি দেশের প্রায় ৩২০ কোটি (৭২ শতাংশ) মানুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নিজেদের একাকী মনে করেন ৬ শতাংশ মানুষ। আর ৭৩ শতাংশ পুরুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নারীদের ক্ষেত্রে এই পরিমাণ ৭২ শতাংশ। তবে মঙ্গোলিয়ায় এই সংখ্যা পুরুষ ৯৬ শতাংশ আর নারী ৯৪ শতাংশ।

গবেষণার ব্যাপারে মেটার জ্যেষ্ঠ গবেষক আনিয়া দ্রাবকিন বলেন, মানুষদের মধ্যে সম্পর্ক ঠিক রাখাই আমাদের প্ল্যাটফর্মটির প্রধান কাজ। বিশ্বের সব সম্প্রদায়কে এক করায় আমাদের লক্ষ্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ