ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ইমরান খানকে সাইডে রেখেই আজ পাকিস্তানে নির্বাচন

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল
  • আপলোড সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:৩৯ সময়
ইমরান খানকে সাইডে রেখেই আজ পাকিস্তানে নির্বাচন ছবি : সংগৃহীত
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এই নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার বেছে নেবেন ১২ কোটি ৮০ লাখ পাকিস্তানি ভোটার। এবারের নির্বাচনে কেন্দ্রীয় আইনসভার জন্য ৫ হাজার ১২১ জন এবং প্রাদেশিক আইনসভার জন্য ১২ হাজার ৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে দেশের প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে পিটিআই ও ইমরান-সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দি তিনি। ফলে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোটে কারচুপি নিয়ে আশঙ্কা ও উদ্বেগ তত বাড়ছে।

ইতোমধ্যে নির্বাচন-পূর্ববর্তী সময়ে বিরোধী দল পিটিআইয়ের নেতাকর্মীদের নিশানা করে ক্রমাগত হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। ভোটের আগে আমরা রাজনৈতিক দল ও প্রার্থীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন নিয়ে দেশটির অনেক জায়গায় সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে থানায় হামলা, প্রার্থীকে গুলি করে হত্যা, ৮ জায়গায় গ্রেনেড হামলা, নির্বাচন কমিশনের সামনে বোমা বিষ্ফোরণ উল্লেখযোগ্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প