ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আ‌খেরি মোনাজাত দিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

টঙ্গীতে আ‌খেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আ‌খেরি মোনাজাত সকাল ৯টায় শুরু হয়ে শেষ
  • আপলোড সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৩৮ সময়
  • আপডেট সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৩৮ সময়
আ‌খেরি মোনাজাত দিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা ছবি : সংগৃহীত
টঙ্গীতে আ‌খেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আ‌খেরি মোনাজাত সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় ৯টা ২২ মিনিটে। রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর থে‌কে আ‌খেরি মোনাজাতে অংশগ্রহণ কর‌তে দ‌লে দ‌লে ইজতেমা অভিমুখে আস‌ছেন মুস‌ল্লিরা। কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যোবায়ের মোনাজাত পরিচালনা করেন। 

শনিবার রাত থেকে মুসল্লিগণ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেছেন। রোববার ভোর থেকে ঢাকা, টঙ্গী-ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মোনাজাতে শরিক হতে হাজার হাজার নারী-পুরুষকে পায়ে হেটে ইজতেমার মায়দানের দিকে আসতে দেখা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল থাকে। 

৭২টি দেশ থেকে এবারের ইজতেমায় বিদেশি মেহমান এসেছেন বলে জানা গেছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।

৯ ফেব্রুয়া‌রি থেকে শুরু হ‌য়ে ১১ ফেব্রুয়া‌রি শেষ হ‌বে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ