ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭ ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ যুদ্ধ শেষ করতে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক ট্রাম্প প্রশাসনের! চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির কর্তৃপক্ষ।
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ৩:১৩ সময়
ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির কর্তৃপক্ষ। শনিবার (২৮ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার শুরু থেকেই বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বাঁধনের ওপর হামলার ঘটনাটি পরে বাংলাদেশ ও ইতালিতে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনারও জন্ম দেয়। একপর্যায়ে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়।


গত সেপ্টেম্বরে এক সোমবার সন্ধ্যায় ভেনিসে এ হামলার ঘটনা ঘটে। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে নিয়ে রাতের খাবারের জন্য বের হন তিনি। এ সময় ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাঁদের ঘিরে ধরেন বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা বাঁধনকে হুমকি ও গালিগালাজ করেন এবং তাঁকে লক্ষ্য করে নারীবিদ্বেষী মন্তব্য করেন বলেও অভিযোগ ওঠে।


একপর্যায়ে বাঁধনের দিকে ডিম ছুড়ে মারা হয়। তাঁর শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেওয়া হয়। এমনকি তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েও তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। পরে হামলাকারীদের একজন বাঁধনের গালে চড় মারেন। এতে তাঁর চশমা মাটিতে পড়ে যায়। এ সময় অভিনেত্রীর ভাই ও ভাবি তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। অন্যদিকে, হামলাকারীদের কয়েকজন নিজেদের মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন।


ঘটনার পর নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সরাসরি এসে বিষয়টি জানান বাঁধন। হামলাকারীদের শনাক্ত করতে সহায়তার জন্য তিনিও ঘটনার কিছু ভিডিও সংরক্ষণ করেন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। এখন তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরুর খবর প্রকাশের পর ভেনিসের সেই হামলার ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী