ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’ ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করতো: বিস্ফোরক দাবি খাজার টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে উপবৃত্তির আবেদনে এবার জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্যও দিতে হবে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত

‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’

ভারতের রাজনীতিতে আবারও তীব্র বাকযুদ্ধ। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৭ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৭ সময়
‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’

ভারতের রাজনীতিতে আবারও তীব্র বাকযুদ্ধ। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বার্তা—রাজপথে অস্থিতিশীলতা বা নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের স্বপ্ন দেখলে তা ভুলে যেতে হবে। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন রাজনাথ সিং।


তিনি বলেন, ভারতের গণতন্ত্র এতটা দুর্বল নয় যে রাস্তায় গোলযোগ কিংবা রক্তপাত ঘটিয়ে তা ভেঙে দেওয়া যাবে। দেশে ক্ষমতার পরিবর্তন হলে সেটি কেবল জনগণের ভোটের মাধ্যমেই সম্ভব। রাজনাথ সিংয়ের অভিযোগ, রাজনৈতিকভাবে কংগ্রেস ও তাদের মিত্রদের সব কৌশল ব্যর্থ হওয়ার পর এখন তারা দেশে নৈরাজ্য ছড়িয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এ সময় তিনি প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার উদাহরণও তুলে ধরেন।


রাহুল গান্ধীকে সরাসরি উদ্দেশ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে সাংবিধানিক কাঠামোর অধীনে কংগ্রেস প্রায় ছয় দশক দেশ শাসন করেছে, আজ ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষায় সেই গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের সংবিধান জনগণকে সরকার নির্বাচন ও পরিবর্তনের অধিকার দিয়েছে। তাই কোনো ধরনের রাস্তার আন্দোলন, সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটানোর সুযোগ নেই।


রাজনাথ সিংয়ের বক্তব্যে মূলত কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক কৌশল নিয়েই আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকার পরিবর্তনের একমাত্র বৈধ পথ নির্বাচন ও জনগণের ভোট। ফলে কর্ণাটকের এই জনসভা থেকে রাহুল গান্ধীর উদ্দেশে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ভারতের চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন এই বক্তব্যের জবাবে কংগ্রেস কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ