ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৭ জেলায় বৃষ্টির আভাস জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাজাপ্রাপ্ত
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস ছবি : সংগৃহীত
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে  মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ  টেলিকমের সাজাপ্রাপ্ত চার কর্মকর্তা। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। সেই সঙ্গে জামিন দিয়েছেন আবেদনকারী চারজনকে।

আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে করেন তারা। শুনানি শেষে তাদের জামিন দেন আদালত।

গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন শ্রম আদালত। ওই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। সেই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ড. ইউনূসকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?