শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাজাপ্রাপ্ত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৮ সময় , আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে  মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ  টেলিকমের সাজাপ্রাপ্ত চার কর্মকর্তা। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। সেই সঙ্গে জামিন দিয়েছেন আবেদনকারী চারজনকে।

আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে করেন তারা। শুনানি শেষে তাদের জামিন দেন আদালত।

গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন শ্রম আদালত। ওই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। সেই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ড. ইউনূসকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯