ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন,

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৪ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৪ সময়
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন,
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবককে কার্যালয়ের সামনে আগুন দিতে দেখা গেছে। আগুনে সেখানে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান আলাউদ্দিন সরকার। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান