ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে

ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৪৮ সময়
ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে

ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেসব কর্মকর্তা বা সদস্যকে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বুধবার ২৫ নভেম্বর সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি জানান, সরকারি চাকরিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতায় না জড়িয়ে জনসেবায় নিয়োজিত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছিল। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকলে তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং বিভাগীয় মামলাও হয়েছে।


শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবেই প্রস্তুত থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হচ্ছে—এসব বিষয়ে সরকার আলাদা করে মনোযোগ দিচ্ছে না, তারা সবসময় সতর্ক রয়েছে। শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, শ্রমিকদের প্রকৃত দাবির বাইরে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, ন্যূনতম মজুরি বোর্ড মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট সদস্যরা এতে স্বাক্ষর করেছেন।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে এবং রাজনৈতিক দল হিসেবে এর কোনো স্বীকৃতি নেই। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং সীমান্তের ওপার থেকে নির্দেশনা দেওয়ার অভিযোগও রয়েছে।


আগামী ১৬ ডিসেম্বরকে ঘিরে কথিত মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনকেও তিনি পুলিশের অতিরিক্ত সহায়তা হিসেবে উল্লেখ করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে বিভিন্ন অপচেষ্টা মোকাবিলা করেছে।


এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে ভবিষ্যতে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত চলছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার পর অভিযোগপত্র দাখিল, বিচার এবং আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নির্ধারিত হবে। অর্থাৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান