ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী আজ থেকে সংলাপে বসছেন জুলাই শরিকদের সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, জীবনে আর বিয়ে না করার ঘোষণা যুবকের সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতে বেসরকারি বিনিয়োগের পথ খুলল দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের পচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ, দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ খেলোয়াড় চেঞ্জ নিয়েও প্রশ্নের মুখে ডুলি

খেলোয়াড় চেঞ্জ নিয়েও প্রশ্নের মুখে ডুলি

বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে এবার বড় সিদ্ধান্ত আসতে পারে। আগামী বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
খেলোয়াড় চেঞ্জ নিয়েও প্রশ্নের মুখে ডুলি

বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে এবার বড় সিদ্ধান্ত আসতে পারে। আগামী বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভায় নির্ধারণ হতে পারে—দলের দায়িত্বে থাকছেন এই মার্কিন কোচ, নাকি আসছে পরিবর্তন। সাফের পর জাতীয় দল কমিটির বৈঠকে ডুলিকে ডেকে নিয়ে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় তাঁর অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।


বৈঠকে ডুলিকে প্রথমে একটি চেয়ারে বসানো হলেও পরে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু তাঁকে নিজের মুখোমুখি বসান বলে সভাসূত্রে জানা গেছে। এরপর দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কোচকে একের পর এক প্রশ্ন করেন কর্মকর্তারা। তবে বৈঠকে ডুলির জবাব দেওয়ার ধরন নিয়েও অসন্তোষের কথা জানা গেছে। কর্মকর্তাদের করা ছোট প্রশ্নেরও তিনি দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন। ফলে তাঁর বক্তব্য শুনতে গিয়ে কর্মকর্তাদেরই ধৈর্যচ্যুতি ঘটেছে বলে সভাসূত্রে জানা গেছে।


বৈঠকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে খেলোয়াড় পরিবর্তনে দেরি হওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। ফাহমিদুল, জামাল ভূঁইয়া ও ফাহিমকে মাঠে নামাতে কেন বিলম্ব হয়েছিল এবং এর ফলে কেন সময় নষ্ট হয়েছে—এমন প্রশ্ন করা হয় ডুলিকে। জবাবে ডুলি বিষয়টি সম্পর্কে তিনি জানেন না বলে জানান। একই সঙ্গে এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মকর্তার দিকে দায় ঠেলে দেন বলে সভাসূত্রে জানা গেছে। এতে দলের ভেতরে দায়িত্ব বণ্টন ও সমন্বয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।


কোচকে প্রশ্ন করা কর্মকর্তাদের মধ্যে সাইফুল বারী টিটুর নামও এসেছে। তবে বৈঠকে উপস্থিত অন্য একটি সূত্রের দাবি, টিটু সেখানে কোনো বক্তব্য দেননি এবং পুরো সময় নীরব ছিলেন। শুধু খেলোয়াড় পরিবর্তন নয়, ২৮ ফুটবলারের দল ঘোষণার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। চোটগ্রস্ত খেলোয়াড়দের কেন দলে রাখা হয়েছিল, তাঁদের শারীরিক অবস্থা যাচাইয়ে চিকিৎসকেরা কী ভূমিকা রেখেছেন এবং সহকারী কোচেরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন কি না—এসব বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়।


এ ছাড়া সহকারী কোচ হাসান আল মামুনের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় দলের নীতিনির্ধারকদের ধারণা, সাম্প্রতিক বিভিন্ন সমস্যার দায় শুধু প্রধান কোচের ওপর বর্তায় না। দলের সহকারী কোচ, চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সব মিলিয়ে ডুলিকে ঘিরে এখন বাফুফের সিদ্ধান্তের অপেক্ষা। আগামী বুধবারের সভায় তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে সিদ্ধান্তের আগে কোচের পাশাপাশি পুরো জাতীয় দলের ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি