ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাশিয়াকে ঠেকাতে যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে যুত্তরাষ্ট্র

রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরাজ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে যুত্তরাষ্ট্র। এ বিষয়ে পেন্টাগনের নথিপত্র যাচাই করে
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪৩ সময়
রাশিয়াকে ঠেকাতে যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে যুত্তরাষ্ট্র ছবি : সংগৃহীত
রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরাজ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে যুত্তরাষ্ট্র। এ বিষয়ে পেন্টাগনের নথিপত্র যাচাই করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সাফোকের আরএএফ লেকেনহেথে যুক্তরাষ্ট্র পারমাণবিক ওয়ারহেডগুলো মোতায়েনের কথা ভাবছে যা সক্ষমতার দিক থেকে হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় তিনগুণ শক্তিশালী।

এর আগে যুক্তরাজ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ওয়াশিংটন। পরে মস্কোর পক্ষ থেকে স্নায়ুযুদ্ধের হুমকি বন্ধ হওয়ার পর ২০০৮ সালে সেগুলো সরিয়ে নেয় দেশটি।

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নেয়ার হুমকির পর নতুন করে সেখানে পারমাণবিক অস্ত্র স্থাপনের সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।

নথিপত্র থেকে জানা যায়, ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সাফোকের আরএএফ লেকেনহেথের রয়্যাল এয়ার ফোর্স স্টেশনে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে যুক্তরাষ্ট্র। 

শত্রুপক্ষের আক্রমণ থেকে সামরিক কর্মীদের রক্ষার জন্য ব্যালিস্টিক শিল্ডসহ নতুন বেশকিছু সরঞ্জামও রাখবে ওয়াশিংটন। লেকেনহেথের কাছে ৫০ কিলোটনের বি৬১-১২ গ্র্যাভিটি বোমাও থাকবে যার ধ্বংসাত্মক ক্ষমতা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও তিনগুণ বেশি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প