ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

পুলিশের ভয়ে পালাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসিফ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:২৩ সময়
পুলিশের ভয়ে পালাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু ছবি : সংগৃহীত
কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসিফ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সে চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় তার ভাই আকিব গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসিফ ও আকিব চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর মাঠপাড়া এলাকায় তার চাচাতো বোনের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে দাওয়াত খেতে আসছিলেন। শুক্রবার দুপুরের দিকে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের একটি চেকপোস্টে তাকে থামতে বলে। কিন্তু তার গাড়ির লাইসেন্স না থাকার কারণে তিনি পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোটরসাইকেল চালক আসিফ ও তার ভাই আকিব আহত হন। পরে তাদেরকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিফের মৃত ঘোষণা করেন। এঘটনায় আকিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হালসা এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল। ভয়ে পালানোর সময় বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ নিহত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি ও তার চালককে আটক করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা