ঢাকা | |

মাশরাফির নির্দেশনায় দুই বিএনপি নেতা হত্যার অভিযোগ রাশেদ খাঁনের

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, রাত ৮:২৬ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, রাত ৮:২৬ সময়
মাশরাফির নির্দেশনায় দুই বিএনপি নেতা হত্যার অভিযোগ রাশেদ খাঁনের
নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় মাশরাফিকে দায়ী করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশেই বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ