ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন সংলগ্ন একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫০ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫০ সময়
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২
কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন সংলগ্ন একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভাঙারি মালামালভর্তি বস্তা থেকে জিনিসপত্র বের করার সময় এ বিস্ফোরণ ঘটে। আহতদের প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বার হোসেনের ছেলে সুমন মিয়া (২৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। রুহুল আমিন ওই ভাঙারির দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুমন একটি বস্তায় ভাঙারি সামগ্রী নিয়ে বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে যান। পরে দোকানের লোহার স্কেল মেশিনে বস্তার মালামাল ওজন করা হয়। ওজন শেষে বস্তা থেকে জিনিসপত্র নামানোর সময় লাল টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে যায়। মুহূর্তেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে দোকানে থাকা সুমন ও রুহুল আমিন আহত হন। দোকানমালিক রুহুল আমিন জানান, বস্তার মালামাল ওজন করার পর সেটি নিচে নামাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বস্তার ভেতরে কী ধরনের বস্তু ছিল, সে বিষয়ে তিনি কিছু জানতেন না। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত দোকানটিতে ছুটে আসেন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিস্ফোরণে সুমনের ডান পা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রুহুল আমিনের পায়েও আঘাত রয়েছে। হাসপাতালে তাঁদের ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানতে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। তিনি আরও জানান, আহত দুজন পুলিশি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার করা আলামত ও তাঁদের বক্তব্য পর্যালোচনা করে বিস্ফোরণের প্রকৃত ধরন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ