ঢাকা | |

টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

পিরোজপুর থেকে মোটরসাইকেল শোডাউন করে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী এলাকায় পৌঁছেছে জেলা ছাত্রদল। সেখানে আওয়ামী লীগবিরোধী স্লোগানের পাশাপাশি দলটির নেতারা
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

পিরোজপুর থেকে মোটরসাইকেল শোডাউন করে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী এলাকায় পৌঁছেছে জেলা ছাত্রদল। সেখানে আওয়ামী লীগবিরোধী স্লোগানের পাশাপাশি দলটির নেতারা ঘোষণা দিয়েছেন, প্রয়োজন হলে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার। এই কর্মসূচিকে ঘিরে পিরোজপুর ও গোপালগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য এবং পিরোজপুরের বিভিন্ন এলাকায় নাশকতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। পিরোজপুর শহর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে নেতাকর্মীরা নাজিরপুর উপজেলা সদরে পৌঁছান। সেখানে উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা ছাত্রদলের নেতারা।


সভায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, দীর্ঘদিন ধরে হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের ওপর হামলা বা তাদের বাড়িঘরে আগুন দেওয়া হলে কোনো ফ্যাসিস্টের বাড়িঘরও অক্ষত থাকবে না। তিনি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান। নাজিরপুরের নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, টুঙ্গিপাড়ার কাছাকাছি অবস্থানের কারণে তারা কোনো বিপদে পড়লে জেলা ছাত্রদল পাশে থাকবে। প্রয়োজন হলে নির্দেশনা অনুযায়ী হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার কথাও জানান তিনি।


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখলে সংশ্লিষ্টরা ভুল করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও ছাত্রদল কাজ করছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, পরিস্থিতি সহনশীলতার সীমা অতিক্রম করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সহযোগিতা না করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।


পরে ছাত্রদলের নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের সঙ্গে কথা বলেন। এরপর মোটরসাইকেল শোডাউন নিয়ে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী নাজিরপুরের মালিখালী এলাকায় যান তারা। স্থানীয়দের অভিযোগ, গত দুই দিনে ওই এলাকায় বিএনপির দুটি কার্যালয় ও দলটির এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এসব ঘটনার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। মালিখালী এলাকায়ও মোটরসাইকেল শোডাউন করে আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে তারা পিরোজপুরে ফিরে যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ