ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়? জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর হওয়ার সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা কীভাবে নির্ধারণ করা হবে,
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৭ সময়
নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর হওয়ার সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা কীভাবে নির্ধারণ করা হবে, তা স্পষ্ট করে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থই পাবেন বিনোদন ভাতা হিসেবে। বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।


অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা অর্থ বিভাগের স্মারক অনুযায়ী, শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে একজন সরকারি কর্মচারী যে পরিমাণ মূল বেতন পাবেন, তাঁর বিনোদন ভাতাও হবে ঠিক সেই পরিমাণ। নতুন বেতনকাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়নের সময়ও এই নিয়ম অনুসরণ করতে হবে। তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে বেতন পুনর্নির্ধারণ করা হলে সেই বাড়তি বেতন হিসাবের মধ্যে আনা হবে না। অর্থাৎ, ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারিত হবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা গ্রহণ করার পর পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলেও এ খাতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম