ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়? জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মঞ্চ হোক জাতিসংঘ মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাঁদের কাছ থেকে
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:১১ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:১১ সময়
মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাঁদের কাছ থেকে মেথামফেটামিন নামের শক্তিশালী মাদক উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত।


বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। সংস্থাটি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক পাঁচ বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। একই পোস্টে মাদক চোরাচালান কিংবা এ ধরনের অপরাধের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।


মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বজুড়ে এই মাদক ‘আইস’ নামেও পরিচিত। সৌদি আরবে মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির আইনে মাদক চোরাচালানের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী দীর্ঘমেয়াদি কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধানও রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম