ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৯ সময়
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে তাঁদের নাম উল্লেখ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পছন্দের খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাসিন্দা ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুলের (৪২) বাড়িতে এসব সামগ্রী পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা বাড়ি দুটিতে এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে তাঁরা বাড়ির ভেতরে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান। বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে, মনিরুলের বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট পাওয়ার পর থেকে দুই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনিরুল জানান, সকালে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান তাঁরা। কারা এসব রেখে গেছে, তা তাঁর জানা নেই। বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও আপাতত বিস্তারিত বলতে চাননি তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান মনিরুল। এ সময় বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে থানায় ছিলেন। ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছিল এবং তাঁরা তা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম