ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ঋণ নয়, জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসতে যাচ্ছে
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১ সময়
ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি
কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সভায় পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং সম্ভাব্য ভোটের তারিখ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন। বৈঠকের আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

ইসি সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুসারে, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে সদর উপজেলা এবং সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, সে বিষয়ে আগামী ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী