ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ঋণ নয়, জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েই শিক্ষকদের বদলির
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৩ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৩ সময়
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েই শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির দায়িত্ব থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। সংসদে এমন তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার ১০ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। অর্থাৎ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বদলির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখন শুধু এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় থেকে পরিচালিত হবে। এদিকে স্কুল-কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরিচালনা কমিটির সভাপতি হতে স্নাতক বা বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার।


আগের সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের পরিচালনা কমিটির সভাপতি হতে স্নাতকোত্তর ডিগ্রির শর্ত নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতাও ছিল। তবে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর যোগ্যতার শর্ত শিথিল করা যায় কি না, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী।


তিনি বলেন, কেউ যদি প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হন, তাহলে বিএ পাস না থাকলেও পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, একদিকে প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও বিকেন্দ্রীকরণ করা হয়েছে, অন্যদিকে স্কুল-কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিলের সুযোগ তৈরি করছে সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী