ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ঋণ নয়, জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা নাকি মোটেও সহজ নয়। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ৩:১৮ সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা নাকি মোটেও সহজ নয়। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাজ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন—এমনকি রাত ২টায়ও কোনো কাজের অগ্রগতি জানতে নির্দেশ আসতে পারে।


মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অনেকে মনে করতে পারেন মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা কঠিন। কারণ তিনি মন্ত্রীদের প্রত্যেকের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।


তিনি জানান, কখনো রাত ২টার সময়ও কোনো কাজ হয়েছে কি না, তার খোঁজ নিতে বলা হয়। তখন মন্ত্রীদেরও সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কাজের অগ্রগতি সম্পর্কে জানতে হয়। জ্বালানিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করতে চান এবং দক্ষ ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে একইভাবে পরিশ্রম করতে হবে। দলগতভাবে কাজ করলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, এআইয়ের বড় সম্ভাবনা থাকলেও এর ঝুঁকিও রয়েছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে এ প্রযুক্তির কারণে অনেক মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। তাই এআইকে উৎপাদনশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করার ওপর গুরুত্ব দেন তিনি। গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকার বিষয়টিও তুলে ধরেন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, সরকার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট না থাকায় নতুন উদ্ভাবন এবং দেশীয় প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই নিজস্ব ধারণা ও উদ্ভাবন কাজে লাগাতে গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন।


সৌরবিদ্যুৎ, কৃষি ও স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সৌরবিদ্যুৎকে একটি আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। এ মাসের শেষ দিকে একটি সৌর প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে নতুন প্রযুক্তি প্রদর্শিত হবে, যা কাজে লাগানো গেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা আরও বাড়তে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী