ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা

বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এই সিনেমায় কাজের জন্য
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:১৮ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:১৮ সময়
দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা
বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এই সিনেমায় কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। সম্প্রতি বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, সিনেমাটিকে নিজের কাজ হিসেবে দেখেছেন, তাই পারিশ্রমিক নিয়ে ভাবেননি। ভাবনা বলেন, ‘প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছি। সিনেমাটিকে নিজের বলে মনে হয়েছে। এখানে পারিশ্রমিক নেওয়ার বিষয়টি কীভাবে আসে? বাবা মানেই তো আমার সবকিছু। নিজের কাজের জন্য কেউ কি পারিশ্রমিক নেয়? আমিও এই সিনেমায় কোনো পারিশ্রমিক নিইনি। গল্পটি আমার ভীষণ পছন্দের ছিল। এটাকেই নিজের উপহার হিসেবে দেখেছি। সিনেমাটিতে অভিনয় করতে পারাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ 

অভিনেত্রী জানান, শুধু পারিবারিক সম্পর্কের কারণে নয়, বাবার পরিচালনায় অভিনয়ের অভিজ্ঞতাটিও তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ‘যাপিত জীবন’-এর শুটিংয়ে বাবা পরিচালকের ভূমিকায় ছিলেন, আর মেয়ে কাজ করেছেন অভিনয়শিল্পী হিসেবে। এই ভিন্ন অভিজ্ঞতার মূল্য তাঁর কাছে অর্থের চেয়ে অনেক বেশি। ভাবনার মতে, সিনেমাটি ইতিহাসের অংশ হয়ে থাকার মতো একটি কাজ। কারণ, এর কাহিনির পটভূমি ১৯৪৭ সালের দেশভাগ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত কোনো সিনেমায় এবারই প্রথম অভিনয় করেছেন তিনি। ভাবনা বলেন, ‘দেশভাগ ও ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই চরিত্রটিতে অভিনয়ের সময় আমাকে অনেক দায়িত্বশীল হতে হয়েছে। ২০২৬ সালে এসে বাবা বেশ সাহসী একটি কাজ করেছেন। কোনো চরিত্রের জন্য আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে বলে মনে পড়ে না। সেই সময়ের মানুষের হাঁটাচলা, চোখের অভিব্যক্তি ও কথা বলার ধরন—সবকিছু আয়ত্ত করতে দীর্ঘদিন অনুশীলন করতে হয়েছে।’

সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। এ সিনেমায় ভাবনাকে দেখা যাবে আনজুম চরিত্রে। চরিত্রটির জন্য তাঁকে মিছিল ও সভা-সমাবেশে অংশ নেওয়ার দৃশ্যেও অভিনয় করতে হয়েছে। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আনজুম চরিত্রে আমাকে আন্দোলনে অংশ নিতে হয়েছে। রাজনীতি করা, মিছিল করা—এসবই চরিত্রটির অংশ। ছাত্র আন্দোলনের সঙ্গে আনজুমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী