ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একজন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে ‘শেনঝৌ-২৪’ মিশনে অংশ নিতে যাচ্ছেন।
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪৬ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪৬ সময়
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একজন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে ‘শেনঝৌ-২৪’ মিশনে অংশ নিতে যাচ্ছেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ওই পাকিস্তানি নভোচারী হবেন চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি ব্যক্তি। সেখানে তিনি ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করবেন। তাঁর দায়িত্বের মধ্যে থাকবে মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণা পরিচালনা করা। তবে এখনো ওই নভোচারীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি চীন। এর আগে গত সেপ্টেম্বরে পাকিস্তানের মহাকাশ সংস্থার এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, জিশান আলী ও খুররম দাউদ নামের দুই পাইলট বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন।

এখন পর্যন্ত মিশনটির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ স্টেশনে স্বল্প সময় দায়িত্ব পালনের পর ওই পাকিস্তানি নভোচারী ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটি হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক যৌথ অভিযান। এই মিশনে চীনা নভোচারীদের পাশাপাশি একজন বিদেশি নভোচারীও অংশ নেবেন। এ উদ্যোগের মাধ্যমে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের পাশাপাশি নিজেদের মহাকাশ কূটনীতিকে আরও এগিয়ে নিতে চায় চীন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী