ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

হামাসকে অর্থ দেয় ইসরায়েল: ইইউ

ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উৎখাতে এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। তবে সেই
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৩৯ সময়
হামাসকে অর্থ দেয় ইসরায়েল: ইইউ ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উৎখাতে এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। তবে সেই হামাসকে নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, হামাসকে তৈরি করেছে ইসরায়েল। তাদের অর্থায়নও করছে দেশটি।  

স্পেনের ইউনিভার্সিটি অব ভালাদোলিদে এই নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এই বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিগ্রি দিচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েই বোমা ফাটালেন বোরেল। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন গাজার পাশাপাশি সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে হামলায় ইরানের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

স্পেনে অনুষ্ঠানে বোরেল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেখানে শান্তি আনতে দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টি অবশ্যই চাপিয়ে দিতে হবে। আমরা জোর দিয়েই বলছি, তবে ইসরায়েল এই সমাধান পুনরায় প্রত্যাখ্যান করেছে। এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার জন্য তারা অনেক দূর এগিয়ে গেছে। এই হামাসকে তারা তৈরি করেছে।’

বোরেল আরও বলেন, হামাসকে ইসরায়েল সরকার অর্থায়ন করে থাকে, যাতে ফিলিস্তিনে ফাতাহ দুর্বল হয়।

গাজার বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও স্পেনের ওই বিশ্ববিদ্যালয়ে কথা বলেন বোরেল। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যদি শক্তভাবে এটা না থামাই, তবে ঘৃণা আরও বাড়বে এবং সহিংসতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। আরও মানুষ মারা পড়বে।’ গাজা থেকে এখন ঘৃণা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

১৯৪৮ সালের পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী শক্তি সংগঠন হিসেবে গড়ে উঠেছিল ফাতাহ। আশি ও নব্বইয়ের দশকে ফাতাহর নমনীয়তার সুযোগে রাজনৈতিক বিভাজন দেখা দেয়। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয় হামাস। এ ভোটে বিশাল জয় পায় তারা। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালাচ্ছে তারা। আর এসব হামলার জেরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। 

ইরানের গোয়েন্দাপ্রধান নিহত
এদিকে গাজা ছাড়াও সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সিরিয়াবিষয়ক গোয়েন্দাপ্রধানসহ চারজন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন।

তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জানতে চাইলে বলা হয়, ‘বিদেশি গণমাধ্যমের খবরে কী এল, তা নিয়ে আমরা মন্তব্য করি না।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প