ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৪ সময়
জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান। বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা আহত শাহরিয়ার জামানকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে বড় ধরনের কাটা ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও পরবর্তী জটিলতা এড়াতে তাকে রাজধানীর একটি উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার রাতে ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন তার ছেলে। সেখানে পৌঁছানোর পরপরই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।


তিনি জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কী উদ্দেশ্যে শাহরিয়ার জামানের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী