ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পালিয়ে ভারতে ঢুকছে মিয়ানমারের শত শত সেনা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে পালিয়ে ভারতে ঢুকছে দেশটির জান্তাবাহিনীর শত শত
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪৪ সময়
পালিয়ে ভারতে ঢুকছে মিয়ানমারের শত শত সেনা ছবি : সংগৃহীত
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে পালিয়ে ভারতে ঢুকছে দেশটির জান্তাবাহিনীর শত শত সেনা।

সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের এত বেশি সেনা আসার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অভিহিত করেছে মিজোরাম সরকার। এ ছাড়া কেন্দ্রকে আহ্বান জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে দ্রুত দেশে ফেরাতে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

আরকান আর্মির প্রচণ্ড হামলার মুখে এখন পর্যন্ত ভারতে ঢুকেছে প্রায় ৬০০ সেনা। তারা মিজোরামের লাওয়াংতাই বিভাগে আশ্রয় নিয়েছেন। এসব সেনাদের ঘাঁটি দখল করেছে আরাকান আর্মির সদস্যরা। মিজোরাম সরকারের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে আসাম রাইফেলসের একটি ক্যাম্পে রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরিভিত্তিতে কথা বলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।

সরকারি সূত্র জানিয়েছে, মিয়ানমারের আশ্রিত এসব সেনাকে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ব্যাপারে অনুরোধ করা হয়েছে। কারণ মিজোরাম সরকারের আশঙ্কা, যদি সেনারা এভাবে ঢুকতে থাকেন; তাহলে সেখানকার পরিস্থিতির অবনতি ঘটবে।

গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তা। কিন্তু এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ। অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব মানুষের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়।

এমন পরিস্থিতিতে গত অক্টোবর থেকে মিয়ানমারের তিনটি সশস্ত্র গোষ্ঠী এক হয়ে জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করে। তাদের এসব সমন্বিত হামলার মুখে টিকতে না পেরে শত শত সেনা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাচ্ছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প