ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব সুদের সঙ্গে জড়িত পাত্রের কাছে মেয়ের বিয়ে: ইসলাম কী বলে? অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে কেন বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে? এর পেছনে কি রক্ষণাবেক্ষণের দুর্বলতা, ব্যবস্থাপনাগত সমস্যা, নাকি অন্য
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ সময়
প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে কেন বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে? এর পেছনে কি রক্ষণাবেক্ষণের দুর্বলতা, ব্যবস্থাপনাগত সমস্যা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এবার সেই প্রশ্নের স্পষ্ট উত্তর চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি এবং আইটি ব্যবস্থার দুর্বলতায় সরকারি রাজস্ব ক্ষতির বিষয়েও তদন্তের তাগিদ দেওয়া হয়েছে।


সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, সাম্প্রতিক কার্যক্রম ও বিভিন্ন নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সরকারি অর্থের অপচয় বন্ধ, দীর্ঘদিনের অমীমাংসিত নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


বিশেষ করে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার প্রকৃত কারণ জানতে চেয়েছে কমিটি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি অতীতে ও সাম্প্রতিক সময়ে উড়োজাহাজ কেনা, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং বিভিন্ন চুক্তিতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আইটি ব্যবস্থার দুর্বলতার কারণে কী পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, সেটিও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে। এ ছাড়া নিরীক্ষা আপত্তির বিপরীতে এখন পর্যন্ত সরকারি কোষাগারে কত টাকা জমা হয়েছে, কত টাকা এখনো অনাদায়ি রয়েছে এবং অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তার বিস্তারিত হিসাব চেয়েছে সংসদীয় কমিটি।


কমিটির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নথিপত্র, লিখিত ব্যাখ্যা ও তথ্য-উপাত্তসহ সমন্বিত কর্মপরিকল্পনা জমা দিতে হবে। সরকারি সম্পদ রক্ষা এবং আর্থিক অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেছে কমিটি। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে বারবার যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধান এবং বিমান খাতের আর্থিক অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কী ব্যাখ্যা দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন