ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদা, দখলবাজি অগ্নিপরীক্ষায় ডোনাল্ড ট্রাম্প, চ্যালেঞ্জে ডেমোক্র্যাটরা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ

আরেকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

৩৯ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি লিওনেল মেসির! একের পর এক গোল করে এবার এমন এক ইতিহাসের সামনে
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
আরেকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

৩৯ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি লিওনেল মেসির! একের পর এক গোল করে এবার এমন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই মহাতারকা, যা ২০০৫ সালের পর মেজর লিগ সকারে আর কোনো ফুটবলার করতে পারেননি। গোল্ডেন বুট জয়ের দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে রয়েছেন তিনি। এখন বাকি শুধু শেষ ম্যাচের অপেক্ষা।


রোববার (১ নভেম্বর) মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় ইন্টার মায়ামি। ম্যাচের শেষ দিকে দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬টি। গোল্ডেন বুটের দৌড়ে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা। তার চেয়ে চার গোলে এগিয়ে রয়েছেন মেসি।


তবে এবার মেসির সামনে শুধু আরেকটি ব্যক্তিগত পুরস্কার জয়ের সুযোগ নয়, বরং নতুন ইতিহাস গড়ার সম্ভাবনাও রয়েছে। ২০০৫ সালে মেজর লিগ সকারে গোলের ভিত্তিতে গোল্ডেন বুট দেওয়ার নিয়ম চালু হওয়ার পর এখন পর্যন্ত কোনো ফুটবলার টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি। এবার সেই দীর্ঘদিনের ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এসেছে মেসির সামনে।


এর আগে ক্রিস ওয়ানডোলোস্কি ২০১০ ও ২০১২ সালে এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস ২০১৪ ও ২০১৬ সালে একাধিকবার গোল্ডেন বুট জিতেছিলেন। কিন্তু কেউই টানা দুই মৌসুম এই পুরস্কার ধরে রাখতে পারেননি। নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি থাকায় গোল্ডেন বুট ধরে রাখার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছেন মেসি। দুই খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর মাঠে কম সময় কাটানোর হিসাব বিবেচনা করা হয়।


এদিকে ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসির সাফল্যের তালিকা দীর্ঘ হচ্ছে। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতোমধ্যে নতুন কীর্তি গড়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এবার গোল্ডেন বুট ধরে রাখতে পারলে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হবে আরও একটি বিরল অর্জন। বয়স বাড়লেও মাঠের পারফরম্যান্সে যে মেসির ধার কমেনি, সেটিই যেন আবারও প্রমাণ করছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি