ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হয়েছেন ৩৫০ জন। এ নিয়ে ৭
  • আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৫ সময়
  • আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৫ সময়
গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হয়েছেন ৩৫০ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৪ হাজার ৪৪৮ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৬১ হাজার ৫০৪ জন। 

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদের পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইহুদিবাদি ইসরায়েল। এরই মধ্যে নির্বিচার এমন হত্যা বন্ধ ও এর বিচার দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেল আবিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনেকটা বিপাকে পড়েছে। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর এক প্রতিবেদনে। বলা হচ্ছে, ব্যবহারকারীদের কাছে ইসরায়েলি প্রোপাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে বিপুল অঙ্কের অর্থ প্রদান করছে তেল আবিব। আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের পর এমন পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন।

গুগলে ‘আইসিজে ইসরায়েলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় বিজ্ঞাপন হিসেবে দক্ষিণ আফ্রিকার এই মামলা কতটা অবান্তর তা তুলে ধরে ইসরায়েলি সরকারি ওয়েবসাইটের ঠিকানা দেখানো হয়। বিভিন্ন ব্রাউজারে একই শব্দ ব্যবহার করে অনুসন্ধানের সময় পপ-আপ হিসেবে ‘এসএ’স কেস এগেইনস্ট ইসরায়েল-স্ট্যান্ড উইথ আস’ বিজ্ঞাপন দেখানো হয়, যাতে ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ইসরায়েলি সরকারি ওয়েবসাইট ভেসে আসে।

একই চিত্র দেখা যায় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ক্ষেত্রেও। সেখানে ‘আইসিজে ইসরায়েলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় আইসিজে-তে সত্যকে বিকৃতভাবে উপস্থানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি ইসরায়েলি অভিযোগের ভিডিও প্রথমে দেখানো হয়। তারপরই আইসিজেতে গণহত্যার মামলায় ইসরায়েলকে জার্মানির সমর্থনের ভিডিও ভেসে আসে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প