ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য; পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

দোকান থেকে পণ্য চুরির অভিযোগ উঠেছে নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্যের (এমপির) বিরুদ্ধে। এই অভিযোগের পরেই পদত্যাগ করেছেন
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:১০ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:১০ সময়
সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য; পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি ছবি : সংগৃহীত
দোকান থেকে পণ্য চুরির অভিযোগ উঠেছে নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্যের (এমপির) বিরুদ্ধে। এই অভিযোগের পরেই পদত্যাগ করেছেন তিনি। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিউজিল্যান্ড হেরাল্ডের খবর থেকে এ তথ্য জানা যায়। এছাড়া বিবিসি, গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ব্যারন’স, ভয়েস অব আলেকজান্দ্রিয়া, আল আরাবিয়্যা, সৌদি গেজেট, ফাস্টপোস্ট, এমএসএন, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।

পদত্যাগ করা এমপির নাম গোলরিজ ঘহরমন। তিনি গ্রিন পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দুটি কাপড়ের দোকান থেকে তিনবার চুরি করেছেন। এদের মধ্যে একটি অকল্যান্ডে এবং অন্যটি ওয়েলিংটনে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে গোলরিজ একটি হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছেন। এমন ভিডিও সামনে আসতেই মঙ্গলবার এমপি পদ থেকে সরে দাঁড়ান তিনি।

গোলরিজ জাতিসংঘের মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো শরণার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। তিনি সরকারের বিচারমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

পদত্যাগের পর গোলরিজ বলেছেন, আমি অনেক মানুষকে হতাশ করেছি। আমি খুব দুঃখিত। কাজ-সম্পর্কিত চাপে পড়ে এমন কাজ করেছেন বলেও দাবি করেছেন তিনি।

শৈশবে বাবা-মায়ের হাত ধরে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে আসেন গোলরিজ। এরপর তাদের সে দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়।

গোলরিজের পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির উপনেতা জেমস শ বলেছেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার দিন থেকেই গোলরিজ বিভিন্ন ধরনের যৌন ও শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন হয়ে আসছিলেন। অন্য যে কোনো সংসদ সদস্যের চেয়ে তিনি বেশি চাপে ছিলেন। তার পুরোটা সময় পুলিশ এসব হুমকির তদন্ত করেছে।

এর আগে ইরানি ঐতিহ্য, লিঙ্গ ও বিভিন্ন ইস্যুতে অবস্থানের জেরে অনলাইন ও অফলাইনে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন গোলরিজ। এমনকি ২০১৭ সালে একটি হুমকির পর তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প