ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ওপেনএআই এর প্রভাবে চাকরি হারাবে ৪০ শতাংশ মানুষ: আইএমএফ

আইএমএফের এক প্রদিবেদনে বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফের নতুন
  • আপলোড সময় : ১৬ জানুয়ারী ২০২৪, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১৬ জানুয়ারী ২০২৪, সকাল ৯:২৫ সময়
ওপেনএআই এর প্রভাবে চাকরি হারাবে ৪০ শতাংশ মানুষ: আইএমএফ ছবি: সংগৃহীত
আইএমএফের এক প্রদিবেদনে বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফের নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সব ধরণের চাকরির প্রায় ৪০ শতাংশ হারিয়ে যাবে।

ওপেন এআই হল একটি মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা সংস্থা যা ডিসেম্বর ২০১৫ সালে নিরাপদ এবং উপকারী কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বিকাশের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।

আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, “বেশির ভাগ পরিস্থিতিতে এআই সম্ভবত সামগ্রিকভাবে বৈষম্যকে আরো ভয়াবহ করবে। প্রযুক্তিকে প্রতিরোধ করতে নীতি নির্ধারকদের উচিত এই 'সংকটজনক প্রবণতা' নিয়ে আলোচনা করা।

আইএমএফ বলছে, এআই উন্নত অর্থনীতির একটা বৃহৎ অংশের চাকরিতে প্রভাব ফেলবে। এটা প্রায় ৬০ শতাংশের মতো। এআই-এর সে সব কাজ করার ক্ষমতা রয়েছে যা এখন মানুষ করছে। এটা শ্রমের চাহিদা কমাতে পারে, মজুরিতে প্রভাব এবং এমনকি চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটাতে পারে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয় যে, এই প্রযুক্তি স্বল্প আয়ের দেশে ২৬ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে। আইএমএফের বিশ্বাস, এআই প্রযুক্তির কারণে নিম্ন আয় এবং বৃদ্ধ কর্মীরা পেছনে পড়ে যাবেন । ব্যাপক সামাজিক নিরাপত্তা জাল তৈরি করা এবং ঝুঁকিপূর্ণ কর্মীদের জন্য আবার প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা দেশগুলোর জন্য খুবই কঠিন।

চ্যাটজিপিটির মতো অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা বাড়ার পর এআই আলোচনায় আসে।বিশ্বব্যাপী প্রযুক্তি এই বর্ধিত নিয়ন্ত্রণের সম্মুখীন হচ্ছে। গত মাসে ইউরোপীয়ান ইউনিয়নের কর্মকর্তারা এআই-এর ব্যবহার নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইনের একটি অস্থায়ী চুক্তিতে পৌছেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে তৈরি হওয়ার পর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু তার পরের জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?