ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

দুর্নীতি দমন কমিশনে বড় ধরনের রদবদল। উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্বে
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১১:১৩ সময়
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

দুর্নীতি দমন কমিশনে বড় ধরনের রদবদল। উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। আর এই বদলির তালিকায় রয়েছেন এমন একজন কর্মকর্তা, যিনি দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি চাকরিতে ফিরেছেন।


গত সোমবার ৬ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, প্রায় দেড় দশক পর পুনর্বহাল হওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসানকে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয় থেকে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে তাকে উপপরিচালক পরিদর্শন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।


এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত থাকা উপপরিচালক মো. আল-আমিনকে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এবং প্রধান কার্যালয়ের গণসচেতনতা ও গণশুনানি-২ শাখায় থাকা উপপরিচালক মো. আবু সাইদকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও একাধিক রদবদল করা হয়েছে। প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় থাকা মো. আবুল কালাম আজাদকে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ে এবং মানিলন্ডারিং-২ শাখার মো. এমরান হোসেনকে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।


প্রশিক্ষণ ও রেকর্ড শাখা থেকে আসাদুজ্জামানকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৩ শাখায়, মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা ইউনিটে এবং মো. শফিকুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ শাখায় পদায়ন করা হয়েছে। একই আদেশে সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-২ শাখায় এবং মো. জাহিদুল ইসলামকে ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। আর মো. হোসেন আলীকে কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।


এ ছাড়া আরেক সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয়ের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে পদায়ন করা হয়েছে। দুদকের আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!