ঢাকা | |
সংবাদ শিরোনাম :

পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর মার্কিন বাহিনীর উপস্থিতি নেই: আইআরজিসি

ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই নতুন করে চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর মার্কিন বাহিনীর উপস্থিতি নেই: আইআরজিসি

ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই নতুন করে চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি দাবি করেছেন, ইরানি বাহিনীর চাপের মুখে পড়ে ইরানের সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য হয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার ৫ অক্টোবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে আলী ফাদাবির টেলিভিশন সাক্ষাৎকারের বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইরানের কর্তৃত্ব এবং ইরানের বিপ্লবী গার্ডের স্থলবাহিনীর শক্তির কারণেই তাদের পিছু হটতে হয়েছে।


আলী ফাদাবি আরও দাবি করেন, ইতিহাসে এই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের বিপ্লবী গার্ডের সম্ভাব্য হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো শতভাগ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে ইরানি কমান্ডারের এই দাবির বিপরীতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ভিন্ন চিত্রও সামনে এসেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলো ঘিরে কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, নিয়মকানুন কঠোরভাবে কার্যকর রাখা এবং নৌ চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে গত জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ফলে একদিকে ইরান দাবি করছে, মার্কিন বাহিনী তাদের সামরিক চাপের কারণে দূরে সরে গেছে; অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রপথ ও বন্দরকেন্দ্রিক এলাকায় নিজেদের নৌ তৎপরতা অব্যাহত রেখেছে। দুই দেশের পরস্পরবিরোধী এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে আলী ফাদাবির মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার পিছিয়ে যাওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা