ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রবীণ নাগরিকদের জন্য এককালীন ৯০ ডলারের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ২০ কোটিরও বেশি
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রবীণ নাগরিকদের জন্য এককালীন ৯০ ডলারের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ২০ কোটিরও বেশি নয়, বরং দুই কোটির বেশি যোগ্য মেডিকেয়ার গ্রহীতা এই অর্থ পাবেন। চিকিৎসা বিমার মাসিক প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতেই এই অর্থ দেওয়া হচ্ছে।  শুক্রবার ২ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, অর্থ দেওয়া হবে মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে। কংগ্রেস মেডিকেয়ারের ফি-ফর-সার্ভিস কর্মসূচির উন্নয়নের জন্য এই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। 


হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, অধিকাংশ যোগ্য মেডিকেয়ার পার্ট বি গ্রহীতা অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাওয়ার ব্যবস্থা নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে।  তবে মেডিকেয়ারে থাকা সবাই এই অর্থ পাবেন না। যাদের চিকিৎসা বিমার প্রিমিয়াম ইতোমধ্যে মেডিকেইডের মাধ্যমে পরিশোধ করা হয়, কিংবা যাদের আয়ের ভিত্তিতে অতিরিক্ত মাসিক প্রিমিয়াম দিতে হয়, তারা এই অর্থের জন্য যোগ্য নন। একইভাবে মেডিকেয়ার অ্যাডভান্টেজে থাকা ব্যক্তিরাও এই এককালীন অর্থ থেকে বাদ পড়বেন। 


এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকান পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যদিও ব্যবধান সীমিত।  এর মধ্যেই যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি ও স্বাস্থ্যসেবার খরচ নিয়ে মানুষের চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে একাধিক আর্থিক সুবিধা ও অর্থ ফেরতের ঘোষণা এসেছে।


এর আগে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এই প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।  এ ছাড়া প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগও নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইনের আওতায় স্বাস্থ্যবিমা কেনার সময় অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল, সেই অর্থের একটি অংশ ফেরত হিসেবেই এই অর্থ দেওয়া হচ্ছে। 


সব মিলিয়ে, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে প্রবীণদের জন্য এই এককালীন ৯০ ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা কর্মসূচিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এই অর্থ সবার জন্য নয়—নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী মেডিকেয়ার পার্ট বি গ্রহীরাই এককালীন অর্থটি পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা