ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

দিল্লিতে সর্বনিম্ন তাপমার্তা ৩.৬, রেড অ্যালার্ট জারি

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো দিল্লিবাসী। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নামলো ৩ দশমিক ৬ ডিগ্রি
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৫৯ সময়
দিল্লিতে সর্বনিম্ন তাপমার্তা ৩.৬, রেড অ্যালার্ট জারি ছবি: সংগৃহীত
চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো দিল্লিবাসী। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নামলো ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ ।

শুক্রবার রাতেও দিল্লির তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি। মূলত ভারতের রাজধানীসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে তীব্র শৈত্য প্রবাহ বইছে গত বেশ কিছুদিন ধরে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাওয়ায় পুরো দিল্লি ও তার আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এতে দূর্ভোগ নেমে এসেছে সড়ক ও রেল চলাচলে। হিড়িক পড়েছে ফ্লাইট বিলম্বেরও ।

সর্বশেষ আবহাওয়া সংক্রান্ত এই পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ভারতীয় একটি যাত্রীবাহী বিমান। ইণ্ডিগো এয়ারের অভ্যন্তরীণ রুটের ওই বিমানটি ভারতের মুম্বাই থেকে গুয়াহাটি যাচ্ছিল।
মুম্বাই থেকে উড্ডয়নের পর বিমানটি গুয়াহাটিতে অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

বিমানটিতে ছিলেন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর।এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তী সময়ে এটি ঢাকায় অবতরণ করে। যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’