ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার

জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু নির্বাচন ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত এবং দ্রুত নতুন
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:০ সময়
জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু নির্বাচন ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবিতে স্মারকলিপি দেন।


স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে ভোটার তালিকার ত্রুটি, নির্বাচন পরিচালনায় অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগে পুরো নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের দুই সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার ও ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার পদত্যাগপত্রে ওঠা অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। ছাত্র ইউনিয়নের অভিযোগের মধ্যে রয়েছে ভোটার তালিকার ত্রুটি, ডোপ টেস্ট নিয়ে প্রশ্ন, অমোচনীয় কালির দাগ উঠে যাওয়ায় জাল ভোটের আশঙ্কা, অতিরিক্ত ব্যালট সরবরাহ, সহসভাপতি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, ব্যালট ছাপানো, ব্যালট বাক্স পরিবহন ও সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা।


এ ছাড়া নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণ, ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনা, ৪৮ ঘণ্টা পর ফল প্রকাশ এবং পাঁচটি প্যানেলের নির্বাচন বর্জনের বিষয়ও তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী তদন্ত কমিটিতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের রাখায় স্বার্থের সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই আগের কমিটির কার্যক্রম পুনর্মূল্যায়ন করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।


একই সঙ্গে জাকসু নির্বাচনের বাজেট ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সঙ্গে প্রশাসনিক অব্যবস্থাপনার কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও অনুসন্ধানের দাবি জানিয়েছে সংগঠনটি। ছাত্র ইউনিয়নের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নির্বাচনের অনিয়ম ও অভিযোগগুলোর স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত, পদত্যাগকারী নির্বাচন কমিশন সদস্যদের অভিযোগ তদন্তে অন্তর্ভুক্ত করা এবং তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি তদন্তের প্রতিবেদন ও সুপারিশ শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবিও জানানো হয়েছে।


সংগঠনটি বলেছে, তদন্ত দ্রুত শেষ করে অবিলম্বে নতুন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। স্মারকলিপি গ্রহণের পর উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড