ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে সাড়ে ৬ লাখ শূন্য পদ, রয়েছে অপরচুনিটি কার্ডের সুবিধা ‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসের গেজেট থেকে বাদ পড়ার অভিযোগ বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নিষিদ্ধ নয় বলে উল্লেখ করে এর বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা প্রতিষ্ঠান
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নিষিদ্ধ নয় বলে উল্লেখ করে এর বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং দুই কর্মীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি এ ঘটনায় সরকারের দ্রুত আইনগত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। 


মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল। তাঁর দাবি, বইটি বিক্রিতে বাধা দেওয়া, বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া এবং সেখানকার দুই কর্মীকে তুলে নেওয়ার ঘটনা বেআইনি ও অপরাধমূলক।  এর আগে সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিক্রয়কেন্দ্রে কয়েকজন ব্যক্তি গিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রি নিয়ে আপত্তি জানান এবং বইটিকে নিষিদ্ধ বলে দাবি করেন। একপর্যায়ে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা দেওয়া হয় এবং দুই কর্মীকে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়। 


প্রকাশনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও বলা হয়েছে, বইটি নিষিদ্ধ করার বিষয়ে তারা কোনো সরকারি বা আদালতের নির্দেশনা পায়নি। ইউপিএল জানিয়েছে, কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সরকার বা আদালতের পক্ষ থেকে আইনগত কোনো সিদ্ধান্ত এলে প্রতিষ্ঠানটি সে অনুযায়ী ব্যবস্থা নেবে। 


আসিফ নজরুল তাঁর বক্তব্যে অতীতের সরকারের সময় বই বিক্রিতে বাধা ও বই নিষিদ্ধ করার ঘটনাগুলোর প্রসঙ্গও টেনেছেন। তাঁর ভাষ্য, অতীতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল। এখন একই ধরনের ঘটনা ঘটলে তা মুক্তচিন্তার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করে। এদিকে ঘটনাটি নিয়ে নাগরিক সমাজের একাধিক প্রতিনিধিও নিন্দা জানিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প

ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প