ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই ভোররাতে হঠাৎ বদলে গেল রাজধানীর আবহাওয়া। ঘুমন্ত নগরীতে শুরু হলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই ভোররাতে হঠাৎ বদলে গেল রাজধানীর আবহাওয়া। ঘুমন্ত নগরীতে শুরু হলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস আর ক্ষণে ক্ষণে বজ্রপাত। রোববার ২০ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় এই তুমুল বর্ষণ।


বৃষ্টি শুরুর সময় বাতাসের তীব্রতাও ছিল বেশ বেশি। তবে কিছুক্ষণ পর বাতাসের গতি কমে গেলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে। এতে ভোরের দিকে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয় ভেজা ও শীতল পরিবেশ। এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার কথাও জানানো হয়েছিল।


আবহাওয়া অফিস আরও জানিয়েছিল, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথাও বলা হয়। এদিকে মধ্যরাত ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।


তবে মধ্যরাতের আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপরই ভোররাতে হঠাৎ ভারী বৃষ্টি নামে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক