ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাগুরায় যুবদল নেতা হত্যার নেপথ্যে স্বর্ণ লুটের বিরোধ, পুলিশের দাবি দিল্লির স্কুলে খেলাধুলার ক্লাস শেষে অজ্ঞান হয়ে ৯ বছরের ছাত্রীর মৃত্যু সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ, অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ জাতীয় জাদুঘর পরিদর্শন করলেন চীনা মন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেতৃত্ব বদলালেও ইরানবিরোধী নীতির পরিবর্তন হবে না: মোজতবা খামেনি রিপাবলিকানদের পরাজয়, স্বীকারোক্তি ট্রাম্পের আশুগঞ্জে পুলিশ ফাঁড়ি থেকে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে মনোনয়ন নিয়ে গুরুত্বপূর্ণ তৎপরতা। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত কার
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে মনোনয়ন নিয়ে গুরুত্বপূর্ণ তৎপরতা। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত কার হাতে উঠছে দলের প্রতীক—এখন নজর সেদিকেই।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্থায়ী কমিটির বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক হিসেবেই অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই দলের মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে সাক্ষাৎকার শেষ হলেও এখনই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পরই জানা যাবে, কে পাচ্ছেন দলের মনোনয়ন।


এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী জানান, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। এর আগে সন্ধ্যা ৭টার পর রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। এখন মূল অপেক্ষা চূড়ান্ত ঘোষণার। ঠাকুরগাঁও-১ আসনে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন কার ভাগ্যে জুটছে, সেটিই হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনের আলোচনার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী