ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

শেখ হাসিনাকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪ সময়
শেখ হাসিনাকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মদ মইজু।

মালদ্বীপের রাষ্ট্রপতি, তার সরকার ও জনগণের পক্ষ থেকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠান।

অভিনন্দন বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধিতে অবদান রাখবে এবং উভয় দেশের জন্য উপকৃত হবে।

গত রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। একইসাথে দলটির সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মুহাম্মদ মুইজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ের অভিনন্দন বার্তা পাঠান। যার ফলে, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা সহ বাহিরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন জানালো মালদ্বীপ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা