ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান

বরিশাল-৬ আসনে গত ১৮০ দিনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের হিসাব তুলে ধরে জবাবদিহিতামূলক প্রচারপত্র প্রকাশ করেছেন স্থানীয় সংসদ
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৫ সময়
১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান

বরিশাল-৬ আসনে গত ১৮০ দিনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের হিসাব তুলে ধরে জবাবদিহিতামূলক প্রচারপত্র প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। রোববার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামের এই প্রচারপত্র প্রকাশ করা হয়। এতে নির্বাচনী এলাকায় বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সামাজিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও অবকাঠামো খাতের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।


প্রচারপত্রে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে সড়ক, মাটির রাস্তা, সেতু-কালভার্ট, মসজিদ-মাদরাসা, স্কুল ও কলেজের উন্নয়নসহ মোট ১৬৬টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও পুনঃখনন, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও নতুন ভবন নির্মাণের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।


স্বাস্থ্য খাতে ইউনিয়ন পর্যায়ে টয়লেট ও গভীর নলকূপ স্থাপন, মৎস্য খাতে পোনা অবমুক্তকরণ এবং বিনামূল্যে মাছ চাষের বিভিন্ন কর্মসূচির তথ্য দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তার আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, নগদ সহায়তা, নারীদের প্রশিক্ষণ, কিশোর-কিশোরী ক্লাব এবং ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে সহায়তার বিষয়ও প্রচারপত্রে তুলে ধরা হয়।


কৃষি খাতে কৃষক কার্ড, চারা ও ধানবীজ বিতরণ এবং ইউরিয়া সার সরবরাহের হিসাব উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাস্তা, সেতু, কালভার্ট, ড্রেন, পার্ক ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তথ্যও প্রকাশ করা হয়েছে।


যুব উন্নয়ন খাতে প্রশিক্ষণ ও ঋণদান কর্মসূচির পাশাপাশি ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি এবং নদীভাঙন রোধে নেওয়া উদ্যোগের কথাও জানানো হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ। নির্বাচনী এলাকার তৃণমূল মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু কাজ ইতোমধ্যে চলমান রয়েছে এবং উপজেলা পর্যায়ে আরও বড় কয়েকটি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি চলছে।


তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প