ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করে এসব এলাকায় পাঠানোর নীতি থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:২ সময়
বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করে এসব এলাকায় পাঠানোর নীতি থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, পার্বত্য এলাকায় সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান কে এস আই মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।


সারজিস আলম বলেন, দেশের কিছু জেলা রয়েছে, যেখানে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী অপরাধ বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে অনেক সময় শাস্তিমূলক বদলি হিসেবে তাদের সেখানে পাঠানো হয়। কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড় ও পার্বত্য তিন জেলাসহ বেশ কয়েকটি জেলাকে এ ধরনের বদলির ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনযাপন ও জীবিকা নির্বাহ অনেক বেশি কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও যারা জীবন কাটান, তাদের এলাকায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। সারজিস আলমের মতে, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হলে প্রশাসনিক ব্যবস্থাপনাতেও পরিবর্তন প্রয়োজন। এসব এলাকায় শাস্তিমূলক বদলির পরিবর্তে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের পদায়ন করা হলে সরকারি সেবা আরও কার্যকর হবে।


সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই