ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:২৪ সময়
ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে অমরাবতী জেলা নারী হাসপাতালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল।


আগুনের খবর পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি চিকিৎসাধীন নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়। উদ্ধারের সময় চিকিৎসা সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের আগুন ও ধোঁয়ায় আক্রান্ত এলাকা থেকে বের করে আনা হয়। এ সময় ছয় নবজাতক গুরুতর আহত হয়। পরে তাদের কাছের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।


তবে আগুনে তিন নবজাতক গুরুতরভাবে দগ্ধ হয়। পাশাপাশি ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ