ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্বাধীন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে শুধু তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ নয়, বরং বিশ্বের স্বাধীন ও সার্বভৌম দেশগুলোর
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্বাধীন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে শুধু তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ নয়, বরং বিশ্বের স্বাধীন ও সার্বভৌম দেশগুলোর বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছে ইরান। শনিবার ২২ আগস্ট ইরানি বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেন।


ইসমাইল বাঘেই বলেন, নতুন বিধিনিষেধের ঘোষণা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার বহিঃপ্রকাশ। তার দাবি, কোনো স্বাধীন দেশের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত রাখার অধিকার তৃতীয় কোনো সরকারের নেই। ইরানের এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো বৈধ ভিত্তি নেই। তার মতে, এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের সার্বভৌম সমতার মৌলিক নীতিরও লঙ্ঘন।


অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতির সমালোচনা করে বাঘেই এটিকে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে তুলনা করেন। তিনি সতর্ক করে বলেন, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমন্বিত ব্যবহার অন্যান্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে। তিনি আরও বলেন, এ ধরনের চাপ ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করা হলে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে এবং উপনিবেশবাদের পুনরাবৃত্তির পথ তৈরি হবে। ইরানের এমন কঠোর প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ