ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিকের
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:২৮ সময়
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতরা সবাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হলে অনেক অতিথি ভেতরে আটকা পড়েন।


প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপরের তলায় পৌঁছে উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়।


পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে ভবনটি ঠাণ্ডা করার কাজ চলছে। এদিকে, এই ঘটনার মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি পাঁচতলা হোটেলে আগুন লেগে মেঘালয়ের একটি পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনের মৃত্যু হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার