ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা

এসএসসি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের জন্য এরই মধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদনের কারণে সব খাতা
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৭ সময়
এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা

এসএসসি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের জন্য এরই মধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদনের কারণে সব খাতা পুনরায় পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ পরিস্থিতিতে কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আসবে, তা নির্ধারণে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করবে। সোমবার ১৭ আগস্ট গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।


শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় পরীক্ষা করা বাস্তবসম্মত নয়। তাই সব আবেদনের পরিবর্তে নির্দিষ্ট ধরনের খাতা বাছাই করে পুনঃমূল্যায়নের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরি করবে সরকার। তিনি জানান, ইতোমধ্যে ১২ লাখের বেশি শিক্ষার্থী পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। এসব আবেদন যাচাই করে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন, কারণ এর সঙ্গে শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রক্রিয়াও জড়িত। তবে বিপুলসংখ্যক আবেদন যাচাই করতে কিছুটা সময় লাগবে।


আবেদনকারীদের খাতার ক্ষেত্রে নম্বর সংকলনপত্র ও নিরীক্ষার বিষয়গুলো খতিয়ে দেখা হবে। কোনো খাতায় গুরুতর অসঙ্গতি, নম্বর প্রদানে বড় ধরনের সমস্যা বা অন্য কোনো অনিয়ম পাওয়া গেলে সেসব খাতাকে বিশেষ গুরুত্ব দিয়ে পুনরায় পর্যালোচনা করা হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, খাতা পুনঃমূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়নের মানও যাচাই করা সম্ভব হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা দেখেছেন কি না কিংবা নম্বর প্রদানের ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি করেছেন কি না, সেটিও এতে শনাক্ত করা যাবে। মূল্যায়নে কোনো পরীক্ষকের কাজে সমস্যা ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’