ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ে
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১:৫৮ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১:৫৮ সময়
সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।  সোমবার কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, কিউএস র‌্যাংকিংয়ে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকেও সমানভাবে মূল্যায়নের সুযোগ থাকা উচিত। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ নিয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি জানতে চান, এত বছরেও কেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু করা সম্ভব হয়নি।


তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন। তাদের অনেকে বিদেশের বিভিন্ন দেশের উন্নয়ন ও গবেষণায় নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাচ্ছেন। কিন্তু দেশের এসব গবেষককে চিহ্নিত করে কাজে লাগাতে না পারাকে তিনি বাংলাদেশের একটি বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং দেশের মেধাবী গবেষকদের দেশে কাজে লাগানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা