ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংকে বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় ট্যাংকটি ক্ষতিগ্রস্ত
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৭ সময়
গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংকে বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো সেনা হতাহত হয়নি। শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে গাজার কথিত ‘হলুদ লাইনের’ কাছে এ ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, সেখানে অবস্থানরত গিবাতি ব্রিগেডের একটি ট্যাংক লক্ষ্য করে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়।


তবে একই দিনে গাজায় দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ‘হলুদ লাইনের’ কাছে তাদের সেনাদের দিকে ওই দুই ব্যক্তি এগিয়ে আসছিলেন। তাদের হুমকি হিসেবে বিবেচনা করে গুলি চালানো হলে তারা নিহত হন। এদিকে, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যেই এসব ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ট্যাংকে হামলা এবং দুই ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।


ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, এসব ঘটনার জবাবে গাজায় নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান