ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জাপানে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পান সাগরের উপকূলের কিছু অংশে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪৫ সময়
জাপানে শক্তিশালী  ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ছবি: সংগৃহীত
পান সাগরের উপকূলের কিছু অংশে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।  জাপানের মধ্যাঞ্চলে অতি শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ বলে জানানো হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের জাপান সাগরের উপকূল সংলগ্ন এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরের উপকূলের কিছু অংশে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
 
জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে। হোকুরিকু ইলেকট্র্রিক পাওয়ার জানিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো ধরনের অস্বাভাবিকতা ঘটেছে কিনা তা পরীক্ষা করে দেখছে তারা।

কানসাই ইলেকট্রিক পাওয়ারের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলিতে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, তবে কোম্পানি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরাঞ্চলে একটি বিশাল ভূমিকম্পে বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি গলে গিয়ে বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?