ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি আলোচনা চলছে: রণধীর জয়সোয়াল সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: মুফতি রেজাউল করীম আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা ‘ভাইরাল’ মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের হোটেল ফের উচ্ছেদ থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার ল্যাপটপ চুরি করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন সমঝোতা ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী

ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরু
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫০ সময়
ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে অজিদের ব্যাটিং লাইনআপকে একের পর এক ধাক্কা দিয়েছে টাইগার পেসাররা। সর্বশেষ খবর অনুযায়ী, ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭৬ রান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে স্বাগতিকরা।


নতুন বলে তাসকিন আহমেদের সঙ্গে আক্রমণ শুরু করেন হাসান মাহমুদ। ঘাসে ঢাকা উইকেটের সুবিধা নিয়ে অফ স্টাম্পের বাইরে আঁটসাঁট লাইন ও লেংথে বোলিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে শুরু থেকেই অস্বস্তিতে রাখেন তিনি। ১২তম ওভারে প্রথম সাফল্য পান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে ড্রাইভের প্রলোভন দেখানো বলে শট খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন জেক ওয়েদারাল্ড। ২৩ রান করে ফেরেন এই ওপেনার।


এরপর ১৪তম ওভারে আসে দ্বিতীয় ধাক্কা। রাউন্ড দ্য উইকেট থেকে করা হাসানের ভালো লেংথের বল ভেতরে ঢুকে সরাসরি স্টাম্পে আঘাত করে। ২২ রান করে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড। দুই ওপেনারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন হাসান। এরপর সেই চাপ আরও বাড়িয়ে দেন ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।


১৯তম ওভারে ইবাদতের বলে মাত্র ১ রান করে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মারনাস লাবুশেন। এরপর ২২তম ওভারের শেষ বলে তাসকিন আহমেদের বলে অন সাইডে বড় শট খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন ক্যামেরন গ্রিন। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু লাঞ্চের পর আবারও শুরু হয় বাংলাদেশের পেসারদের দাপট।


৩৭তম ওভারে ইবাদত হোসেনের বলে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে অ্যালেক্স ক্যারির উইকেট। এরপর একে একে সাজঘরে ফেরেন ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে নেমে আসে বড় ধস। সর্বশেষ পাওয়া হিসাবে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৭৬ রান।


বাংলাদেশের পেসাররা দুর্দান্ত পারফর্ম করলেও ফিল্ডিংয়ে অবশ্য কিছুটা হতাশ করেছে দল। তাসকিনের বলে অযথা থ্রো করে চার দিয়েছেন তাইজুল ইসলাম। এর আগে স্লিপে ক্যাচের সুযোগ হাতছাড়া করেছেন তানজিদ হাসান। মেহেদী হাসান মিরাজও স্লিপে ফিল্ডিংয়ে ভুল করে বাউন্ডারি দিয়েছেন। তবে এসব ভুলের পরও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় এখন স্পষ্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসেই স্বাগতিকদের বড় চাপে ফেলেছে বাংলাদেশ। এখন টাইগারদের লক্ষ্য হবে দ্রুত অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের যতটা সম্ভব কম রানে আটকে দেওয়া। আর ব্যাটিংয়ে সেই সুবিধা কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বড় লিড নিতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য তৈরি হতে পারে স্মরণীয় এক টেস্ট ম্যাচ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের